• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারও ব্যক্তিগত বিরুদ্ধে কটূক্তি বা চরিত্রহনন গ্রহণযোগ্য নয় : আতিকুর রহমান রুমন অন্তর্বর্তী সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো ৭ সদস্যের ‘কিচেন ক্যাবিনেট’ পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, ৯ বাংলাদেশি আটক দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়, ছদ্মবেশে ধরলেন প্রতিমন্ত্রী রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম ইরানে গ্যাস শোধনাগারে বিস্ফোরণ তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ ‘মূল্যস্ফীতি নেমেছে ৮.৭১ শতাংশে, তেলের সরবরাহও স্বাভাবিক’

জার্মানিতে এক বছরে নাগরিকত্ব পেলেন রেকর্ডসংখ্যক অভিবাসী

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৫:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জার্মানিতে এক বছরে নাগরিকত্ব পেয়েছেন রেকর্ডসংখ্যক অভিবাসী। নাগরিকত্ব আইন সহজ করার পর থেকেই উল্লেখযোগ্য হারে জার্মান নাগরিকত্ব প্রদান বেড়েছে।

ডয়চে ভেলের শনিবার (২৩ মে) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে অন্তত ৩ লাখ ৯ হাজার ৮৫২ জন জার্মান নাগরিকত্ব পেয়েছেন। এর আগে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৯১ হাজার ৯৫৫ জন।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে জার্মানি নিজেদের নাগরিকত্ব আইনে পরিবর্তন আনে। নতুন নিয়ম অনুযায়ী, এখন একজন ব্যক্তি একাধিক দেশের পাসপোর্ট রাখতে পারেন। আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য যেকোনো দেশের নাগরিকত্ব ছাড়তে হতো। পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার জন্য আবাসনের ন্যূনতম সময়সীমা আট বছর থেকে কমিয়ে পাচ বছর করা হয়েছে। এরপর থেকেই নাগরিকত্বের আবেদন ও অনুমোদনের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে।

প্রতিবেদনে আরও জানানো হয়, জার্মানির ১৬টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টির তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এছাড়া কিছু অঙ্গরাজ্যের তথ্য আংশিক হওয়ায় চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কিছু অঞ্চলে নাগরিকত্ব গ্রহণের হার সাময়িকভাবে কমলেও আগামী বছর ইউক্রেনীয় শরণার্থীদের বড় একটি অংশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। কারণ, ২০২২ সালে যুদ্ধের কারণে জার্মানিতে আশ্রয় নেওয়া অনেক ইউক্রেনীয় ২০২৭ সালের মধ্যে পাঁচ বছরের আবাসনের শর্ত পূরণ করবেন।

জার্মানির উত্তরাঞ্চলীয় অরিখ অঞ্চলের এক মুখপাত্র জানান, ইউক্রেনীয় শরণার্থীদের অস্থায়ী সুরক্ষা সুবিধার মেয়াদ ২০২৭ সালের মার্চে শেষ হবে। তাই অনেকেই নিজেদের অবস্থান নিশ্চিত করতে নাগরিকত্বের আবেদন করতে পারেন।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় শরণার্থীরা অন্যান্য অনেক আশ্রয়প্রার্থীর তুলনায় কিছু কাঠামোগত সুবিধা পেয়েছেন। এর মধ্যে রয়েছে দ্রুত কর্মসংস্থানের অনুমতি এবং পূর্ণ আবাসিক মর্যাদা লাভের সুযোগও রয়েছে।

এদিকে, ২০২৪ সালে জার্মান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন সিরীয় নাগরিকরা, যা মোট সংখ্যার প্রায় ২৮ শতাংশ। এরপরই ছিল তুরস্কের নাগরিকদের অবস্থান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে বিমান হামলা, নিহত ১৪
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে বিমান হামলা, নিহত ১৪
ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না ইরান
ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে না ইরান
ইরান চুক্তিতে তাড়াহুড়া নয়: ট্রাম্প
ইরান চুক্তিতে তাড়াহুড়া নয়: ট্রাম্প