{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

ইরান চুক্তিতে তাড়াহুড়া নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ মে ২০২৬, ১০:৩১ এ.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনই তাড়াহুড়া করা হবে না। তাঁর মতে, আলোচনা ইতিবাচকভাবে এগোলেও সব বিষয় চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন।

আলোচনায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে নতুন করে আলোচনা করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। তবে দুই পক্ষকেই সময় নিয়ে সতর্কতার সঙ্গে বিষয়গুলো সম্পন্ন করতে হবে।

শনিবার ট্রাম্প দাবি করেন, চুক্তির বেশিরভাগ অংশ নিয়ে দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।

ইরানের কর্মকর্তারাও জানিয়েছেন, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি এখনো চূড়ান্ত কোনো চুক্তি নয়।

এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং পারমাণবিক কর্মসূচির সীমা নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য এই চুক্তির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান নেতা। তাদের অভিযোগ, এতে ইরানকে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পরে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে বিশ্ববাজারে তেলের দামও বেড়ে যায়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন সীমিত করে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প