• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মে ২০২৬, ০১:৩২ এ.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিওডি বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরান এখন অনেকটাই কাছাকাছি অবস্থানে রয়েছে। শনিবার (২৩ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা হবে। পাশাপাশি ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম সন্তোষজনকভাবে নিয়ন্ত্রণের বিষয়টিও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “আমি শুধুমাত্র এমন চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমাদের সব শর্ত পূরণ হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তানও জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শনিবার তিনি তার উপদেষ্টাদের সঙ্গে ইরানের প্রস্তাবিত খসড়া চুক্তি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে রোববারের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, “আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নতুবা ভয়াবহ পরিণতি হবে।”

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ তেল-গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর সুযোগ তৈরি করতে ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময় থেকেই ট্রাম্প কূটনৈতিক সমাধান ও সামরিক পদক্ষেপ—দুই অবস্থানের মধ্যেই দোদুল্যমান রয়েছেন।

সূত্র: রয়টার্স।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮২
চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮২
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প
ছেলের বিয়েতে থাকবেন না ট্রাম্প