• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ১১:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৩ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পথে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তৃতীয় আরোহীকেও মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

ভিওডি বাংলা/বিন্দু/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা