• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর গরু ছিনতাই

চট্টগ্রাম প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীতে গরু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে ছিনতাইয়ের একটি ঘটনা। জেলার রামপুর এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (২৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে ঋণ করে তিনি ১০টি গরু কিনেছিলেন। বিক্রির উদ্দেশ্যে গরুগুলো রামপুর এলাকায় এনে রাখেন এবং নিজেই পাহারা দিচ্ছিলেন। ভোরের দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি গাড়ি নিয়ে সেখানে আসে। পরে তারা অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে একটি গরু গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি চিৎকার করলে আশপাশের কয়েকজন লোক এগিয়ে আসে। স্থানীয়রা গাড়িটির পিছু নিলেও শেষ পর্যন্ত ছিনতাইকারীদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন হাট ও বাজারে গরুর বেচাকেনা বাড়ছে। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন। তবে সাম্প্রতিক এই ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে পশু পাহারা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গরু ছিনতাইয়ের ঘটনাটি পুলিশের নজরে এসেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
আট কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার
যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২