ঈদযাত্রা: ট্রেনের ছাদে উঠতে পারবেন না যাত্রীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদ ঘিরে মানুষ বাড়ি যাচ্ছেন। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন এ স্টেশন থেকে ছেড়ে গেছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, প্রায় ৪৫ হাজার আসনের টিকিট আমরা দিচ্ছি। এর সঙ্গে স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে প্রায় ৭০ হাজার টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে স্টেশন ও ট্রেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছাদে যাত্রী ওঠা ঠেকাতে প্ল্যাটফর্ম ও প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







