• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হন্ডুরাসে সশস্ত্র হামলায় পুলিশসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৮:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পৃথক দুই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্যও রয়েছেন। সংগঠিত অপরাধ ও গ্যাং দমনে সরকারের চলমান অভিযানের মধ্যেই বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের ত্রুহিলো পৌর এলাকার একটি পাম বাগানে বন্দুকধারীদের হামলায় ১৯ জন নিহত হন। স্থানীয় এক গ্রামীণ সংগঠনের নেতা দাবি করেছেন, নিহতরা একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন, যারা ওই বাগান নিয়ন্ত্রণ করত।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বিচারে শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ছিল ৬১ বছর।

ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক মরদেহ বাগানের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কয়েকজনের পায়ে কাজের সময় ব্যবহৃত ভারী রাবারের বুটও ছিল।

এদিকে গুয়াতেমালা সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের ওমোয়া পৌর এলাকায় আরেক হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হন। পুলিশ জানিয়েছে, গ্যাংবিরোধী অভিযানে অংশ নিতে গেলে বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

দুই হামলার পর দেশটির পুলিশ জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের গ্রেপ্তার, ঝুঁকিতে থাকা জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই
যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই
অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড, দ্বিতীয় রাতেও সহিংসতা
অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড, দ্বিতীয় রাতেও সহিংসতা
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, শিগগিরই স্বাক্ষর
সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, শিগগিরই স্বাক্ষর