{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

ইরানের অনুমতিতে হরমুজ পাড়ি দিল ৩৫ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫টি জাহাজ চলাচলের তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব জাহাজের মধ্যে তেলবাহী ট্যাংকার ও কনটেইনারবাহী জাহাজও রয়েছে।

শুক্রবার (২২ মে) আইআরজিসির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমেই জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বাহিনীর এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

এর আগের দিনও একই ধরনের তথ্য প্রকাশ করেছিল আইআরজিসি। তখন তারা জানিয়েছিল, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ৩১টি জাহাজ পারাপার হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই জাহাজ চলাচল অব্যাহত থাকার তথ্য সামনে আনল ইরান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প