• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহারাষ্ট্রে বাঘের হামলায় নিহত ৪ নারী

আন্তর্জাতিক ডেস্ক    ২২ মে ২০২৬, ০৫:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা এই মর্মান্তিক ঘটনার শিকার হন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জেলার সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের বনাঞ্চলে কয়েকজন নারী কেন্দু পাতা সংগ্রহে গিয়েছিলেন। বিড়ি তৈরির প্রাকৃতিক মোড়ক হিসেবে ব্যবহৃত হয় এই পাতা। পাতা সংগ্রহের সময় হঠাৎ একটি বাঘ তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন কাভাদাবাই মোহুরলে (৪৫), অনিতাবাই মোহুরলে (৪০), সুনিতা মোহুরলে (৩৮) ও সংগীতা চৌধুরী (৫০)। তারা সবাই গুঞ্জেওয়াহি গ্রামের বাসিন্দা।

তবে বাঘটি চার নারীকে একই সময়ে নাকি আলাদা স্থানে আক্রমণ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চন্দ্রপুর সার্কেলের প্রধান বন সংরক্ষক আর এম রামানুজন জানিয়েছেন, খবর পাওয়ার পরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ফের সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশে মনোনীত হাইকমিশনারের সাক্ষাৎ
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশে মনোনীত হাইকমিশনারের সাক্ষাৎ
পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান
পদ হারালেন তুরস্কের বিরোধীদলীয় নেতা, স্বস্তিতে এরদোয়ান