• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
১৩ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণাঞ্চলে যোগাযোগে নতুন দিগন্ত: বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক-তাইজুল জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম মোহামেডান আমার আবেগের জায়গা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের কর্মশালা ৩০ বছর পর সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ

চকবাজারের হত্যা মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ১২:৫২ পি.এম.
মো. সাহাবুদ্দিন। ছবি-ভিওডি বাংলা

ঢাকার চকবাজার এলাকায় সংঘটিত আলোচিত ইউনূস (৪০) হত্যা মামলার এক প্রধান আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে র‌্যাব-১০ ও র‌্যাব-১১ এর সদস্যরা নোয়াখালী জেলার সুধারাম থানার মাইজদী এলাকা থেকে মো. সাহাবুদ্দিন (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, মাদক, অস্ত্রবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

শুক্রবার (২১ মে) তারিখ রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি বিশেষ দল এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয় বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. সাহাবুদ্দিন নোয়াখালীর সুধারাম থানার বিষনুকা গ্রামের বাসিন্দা এবং মৃত শফিকুল ইসলাম ফরাজীর সন্তান। তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার চকবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যা মামলা নম্বর ৯ এবং তারিখ ১৬ মে ২০২৬।

মামলার বিবরণ অনুযায়ী, চকবাজার এলাকার দেবিদাসঘাট এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ইউনূস (৪০) জীবিকা নির্বাহ করতেন। অভিযোগ রয়েছে, একই এলাকার “খুরশীদ প্লাস্টিক” নামের একটি প্লাস্টিক ওয়েস্টেজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরির অভিযোগকে কেন্দ্র করে ইউনূসকে টার্গেট করা হয়। পরবর্তীতে মো. সাহাবুদ্দিনসহ কয়েকজন ব্যক্তি তাকে আটক করে মারধর করে।

ঘটনার দিন, ১৫ মে সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ভিকটিমকে পরিকল্পিতভাবে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরের ফলে ইউনূস গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরবর্তীতে নিহত ইউনূসের মা চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ হত্যা মামলা রুজু করে। তদন্তে আসামিদের শনাক্ত করা হলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে মো. সাহাবুদ্দিনের অবস্থান নোয়াখালীতে শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তদন্তকারী সংস্থা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫