• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাছের সঙ্গে বাঁধা মরদেহ, পায়ের কাছে পড়ে ছিল মাথা

ময়মনসিংহ প্রতিনিধি    ২১ মে ২০২৬, ০৮:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে দুই হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তাঁর পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল। মরদেহের শরীরে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়দের ধারণা, কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি খুবই প্রত্যন্ত এলাকা। লোকটিকে বাইরে থেকে ধরে এনে হত্যা করা হতে পারে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

পরিচয় শনাক্ত হওয়ার পর কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা