• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিদ্ধিরগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের নজরুল জয়ন্তী উদযাপিত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ২২ মে ২০২৬, ০৭:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

'আলোকিত মানুষ চাই' স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী।

শুক্রবার (২২ মে) সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি (নারায়ণগঞ্জ ইউনিট) ও ভূমিপল্লী আবাসিক সাংস্কৃতিক সংঘের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একঝাঁক শিশু-কিশোর জাতীয় কবির ছড়া ও কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলকে মুগ্ধ করে। 

এসময় উপস্থিত ছিলেন লাইব্রেরি ইনচার্জ মোসা. নাজমুন নাহার ও অভিভাবকবৃন্দ। এতে অতিথি বিচারক হিসেবে অংশ নেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চার আহমাদ স্বাধীন।

১৭ জন শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আবৃত্তি প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে অরিত্রিকা সাহা, সামিহা ও সাইয়ারা। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি বিচারক আহমাদ স্বাধীন প্রযুক্তির এই যুগে শিশুদের বইমুখী রাখার ইতিবাচক চর্চাকে সাধুবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

মূলত অভিভাবকদের সক্রিয় সহযোগিতাতেই এই শিশুরা ভ্রাম্যমাণ লাইব্রেরির নিয়মিত পাঠক হিসেবে নিজেদের পাঠাভ্যাস বজায় রাখছে।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা