• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, পাল্টা হামলা চালাল তেহরান প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা ইরানকে দেওয়া হচ্ছে শক্তিশালী ও কঠোর জবাব: ট্রাম্প হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়: ইরান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষক দল সভাপতির, আহত বিএনপি নেতা নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫ সংসদে ইসলামী ব্যাংক ইস্যু, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত দুই পুলিশ কর্মকর্তা

চকবাজারে নকল প্রসাধনী জব্দ, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক    ২১ মে ২০২৬, ০৮:২৪ পি.এম.
র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ছবি-ভিওডি বাংলা

রাজধানীর চকবাজার এলাকায় নকল প্রসাধনী তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিকস ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-১০ এর সিপিএসসি ও লালবাগ ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব জানায়, চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবনে গোপনে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা নকল কসমেটিকস, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা পণ্য ধ্বংস করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী মোবারক হোসেন মিন্টুকে ২ লাখ টাকা এবং বাদশা নামে আরেক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরেই তারা ভেজাল, নকল ও প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে নকল প্রসাধনী ও নিম্নমানের পণ্য বাজারজাতের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাজিস্ট্রেট বললেন, ‘সরি’, কিন্তু বৃদ্ধার কি হবে?
ম্যাজিস্ট্রেট বললেন, ‘সরি’, কিন্তু বৃদ্ধার কি হবে?
মিরপুরে সিটিটিসির অভিযানে জেল পলাতক প্রতারক গ্রেপ্তার
মিরপুরে সিটিটিসির অভিযানে জেল পলাতক প্রতারক গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪