ম্যাজিস্ট্রেট বললেন, ‘সরি’, কিন্তু বৃদ্ধার কি হবে?

বয়সের ভারে ন্যূজ মাছুরা বেগম। প্রায় এক যুগ ধরে থাকছেন রাজধানীর উত্তরায়। এখানে নিজের মালিকানার ভূমিতে নেই তার ঠিকানা। যেখানে তার থাকার জায়গা, তা সরকারি হিসেবে চিহ্নিত।
সোমবার (৮ জুন) বিকেলে সংশ্লিষ্ট প্রশাসন জায়গাটিতে থাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে।
গুড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে ছিল বৃদ্ধা মাছুরা বেগমের বসতি। নিজেকে ৯৫ বছর বয়সী দাবি করা বৃদ্ধাকে তখন দেখা যায় আহাজারি করতে। বাস্তুহারা হয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে প্রশ্ন ছুড়ে দেন তিনি।
বৃদ্ধা জানতে চান-‘আমি থাকমু কই, খামু কি?’ জবাবে ‘সরি, ক্ষমা করে দিবেন’ বলে নিশ্চুপ ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনাটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ২৪ নম্বর সড়কের ১৭/বি নম্বর প্লটের সামনে ঘটে। এর আগে ওই জায়গায়টি সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক।
ভিওডি বাংলা/জা







