• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের কলম বিরতি প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি    ২০ মে ২০২৬, ০৮:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অবশেষে ৮ দিন পর গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের নিরাপত্তাহীনতা ও আরও কিছু দাবির পরিপ্রেক্ষিতে সকল দলিল লেখক কলম বিরতি প্রত্যাহার করেছেন। এতে স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরে আসে সাব-রেজিস্ট্রার অফিস। তবে কলম বিরতির কারণে সেবা প্রত্যাশীরা নিদারুণ দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাইবান্ধা সদর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সকল দলিল লেখক কলম বিরতিতে যান। এতে সেবা প্রত্যাশীরা চরম জনদুর্ভোগে পড়েন। প্রায় ৮ দিন অতিবাহিত হলেও সমস্যা সমাধান না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের মাননীয় প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক বিষয়টি অবগত হন।

এরপর ১৮ মে বেলা দুইটায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদন-নবী টিটুল ও গাইবান্ধা সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হন। এ সময় গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মামুনুর রশীদ মামুন দলিল লেখক ও জমি কেনাবেচার কাজে আসা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।

উক্ত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত থেকে কুশল বিনিময় করেন এবং দলিল লেখকদের জনস্বার্থে কাজ করার জন্য ধন্যবাদ জানান। মোশাররফ হোসেন বাবু বলেন, বিগত দিনের ভুল বোঝাবুঝি নিরসন এবং দলিল লেখক নিবন্ধন অধিদপ্তরের সুনাম ফিরিয়ে আনতে জনগণের সেবাপ্রাপ্তি আরও সহজ করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি দলিল লেখকদের যেকোনো সংকটে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় গাইবান্ধার বিশিষ্টজন, ব্যবসায়ী রোস্তম মিয়া, জনাব আব্দুস সালাম (নির্বাহী প্রধান, গণ উন্নয়ন কেন্দ্র) এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থে এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলিল লেখকদের কলম বিরতি প্রত্যাহার করে সেবাদান অব্যাহত রাখার আহ্বান জানান।

সবশেষে আলোচনার পরিপ্রেক্ষিতে সকল দলিল লেখক ১৯ মে সাময়িক কলম বিরতি স্থগিত করেন।

ভিওডি বাংলা/ইমন মিয়া/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়