• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রাম

মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি    ২০ মে ২০২৬, ১০:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও সকল উপজেলার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

এছাড়া এতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা  মো: মজিবর রহমান, রাজারহাট উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান প্রমুখ।

সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।

বক্তারা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি