• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ মে ২০২৬, ১০:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছয়ঘড়িয়া  স্ত্রী প্রবাসে থাকার সুযোগে নিজ কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) বিকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোরের দিকে শহরের ছয়ঘরিয়া এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর মা ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। সে তার বাবার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছয়ঘড়িয়া এলাকায় একটি ভাড়াটে বাসায় বসবাস করে আসছে। সম্প্রতি কিশোরীর মা বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে ফের সৌদি আরবে চলে যান। এরপর থেকে ভুক্তভোগী কিশোরী তার দুই ছোট বোন ও বাবা সেই ভাড়াটে বাসায় বসবাস করে আসছিলেন।

শনিবার (১৬) রাতে ওই কিশোরীকে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। এসময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। সোমবার (১৮ মে) সকালে ফের ধর্ষণচেষ্টা চালান রফিকুল ইসলাম। এসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনদের জানায়। পরে সদর মডেল থানায় বাবার বিরুদ্ধে মামলা করে। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি