• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই শিক্ষার্থী উদ্ধার

পাবনা প্রতিনিধি    ২০ মে ২০২৬, ১০:৪৯ পি.এম.
আটককৃত অপহরণকারী চক্রের ৮ সদস্য। ছবি: ভিওডি বাংলা

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে। এছাড়া অপহরণ কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২০ মে) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।

উদ্ধারকৃত দুই শিক্ষার্থী হলো, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮)।

বুধবার বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে প্রান্ত ও তার বন্ধু তন্ময় মঙ্গলবার (১৯ মে) বিকালে ঈশ্বরদী থেকে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় যে, দুইজনকে একটি মেয়েসহ আটক রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি পাবনা জেলা ডিবি পুলিশকে জানায়।

এরপর পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশে ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে রাত দেড়টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে আটক ও অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান আরো জানান, অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি