• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেশার অর্থের জন্য ছেলের হাতে মা খুন, রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

চাঁদপুর প্রতিনিধি    ২১ মে ২০২৬, ১২:১১ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া এলাকায় সংঘটিত নেশার অর্থের জন্য ছেলে কর্তৃক মা-কে হত্যা চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছে চাঁদপুর জেলা পুলিশ। গত ১৭ মে ২০২৬ খ্রি. তারিখে উত্তর বালিয়া এলাকার একটি বসতঘর থেকে জান্নাত বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে প্রতীয়মান হলেও, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত এর নেতৃত্বে এসআই মো. আওলাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহালকালে নিহতের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করেন এবং দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করেন।

পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার চৌকস টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে নিহতের মাদকাসক্ত বড় ছেলে মো. রাকিব হোসেন (২২)-কে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজ মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলাবদ্ধতায় ২ বিদ্যালয় অচল, ড্রেনেজ ব্যবস্থার দাবি