বজ্রপাতে নিহত জেলের লাশ ভেসে গেল ভারতে

দিনাজপুরের বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহতের পর ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি জেলের মরদেহ ভেসে ভারতের সীমানার ভেতরে চলে যায়। এর ২০ দিন পর মরদেহটি ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’।
বাংলাদেশ ও ভারত- দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আইনি প্রক্রিয়া শেষ করে বুধবার (২০ মে) দুপুরে নিহতের ছেলে হায়দার আলীর নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত ইনচার্জ আবু তালেব জানান।
হায়দার আলী জানান বলেন, বাবা (ইসমাইল) গত ১ মে সকালে দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর পূর্ণভবা আত্রাই নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয় সেই সাথে বজ্রপাত হতে থাকে।
সেই সময় বজ্রপাতে বাবা ইসমাইল ঘটস্থালেই মারা যান। পরে মরদেহটি নদীর পানিতে ডুবে যায়। ঘটনার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল কয়েকদিন ধরে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পায়নি।
হায়দারের ফুপাতো ভাই জানান, প্রাথমিক অবস্থায় মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হলে ওইদিনেই বিরল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ভারত অংশের নদীতে ভাসতে দেখে ভারতীয় পুলিশ মরদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। এরপর ৪ মে ভারতীয় একটি টেলিভিশনে সংবাদের মাধ্যমে জানতে পারি যে- ভারতে দক্ষিন দিনাজপুর গঙ্গারামপুর থানা পুলিশ একটি মরদেহ নদী থেকে উদ্ধার করেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দুই দেশের সীমান্ত রক্ষাবাহিনীর সমন্বিত যোগাযোগের মাধ্যমে মরদেহটি নিখোঁজ ইসমাইলের বলে শনাক্ত করা হয়।
ভিওডি বাংলা/আরআর/আ







