• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবৈধ মাটি কাটার অভিযোগে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০৯:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক যুবককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. মাসুদ রানা সরকার (৩০), পিতা- মৃত আব্দুল ওয়াহাব সরকার, সাং- চড়ভাঙ্গুড়া, ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এ সময় ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমারসহ পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
পাবনায় তিন ঘন্টার ব্যবধানে গুলি ও ছুরিকাঘাতে দুই খুন
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু
মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু