• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ১০:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মেলা চলাকালে সেবাগ্রহীতারা স্টলগুলো থেকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ উত্তোলনসহ জমিসংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ১৬১২২ নম্বরে ফোন করেও ভূমিসেবাসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানো যাবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

ভিওডি বাংলা/ইমন মিয়া/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
চট্টগ্রামে জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, কয়েকজন নিখোঁজ
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা