• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নওগাঁ থেকে দূরপাল্লার বাস বন্ধ, বৈঠকে পুলিশ

নওগাঁ প্রতিনিধি    ১৯ মে ২০২৬, ০১:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

এক বাসচালককে মারধরের জের ধরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।  শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন শ্রমিকরা।   

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।  কোনো ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

শ্রমিকদের বলছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়।  যাত্রী নামিয়ে দিয়ে খালি বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালকের ওপর অতর্কিত আক্রমন করে, মারধর করে।  পরবর্তীতে বাস কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা।  এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।  

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কাহারা মারধর করেছে।  এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।  ঘটনা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।’

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আটক ১
মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়