• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৭:৫২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তেলেঙ্গানা হাইকোর্ট তার গ্রেপ্তার এড়ানোর আবেদন খারিজ করে দেন।

শনিবার (১৬ মে) বন্দি সঞ্জয় কুমার জানান, তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বন্দি সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখেই তার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে।

তিনি আরও বলেন, “সে আমার ছেলে হোক বা সাধারণ নাগরিক— আইনের চোখে সবাই সমান।”

প্রতিমন্ত্রী দাবি করেন, তার ছেলে শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে আসছে। আইনজীবীদের সঙ্গে পরামর্শের পর তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতার বিষয়ে তাদের কোনো দ্বিধা নেই। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ছবি: সংগৃহীত
হরমুজে উত্তেজনা চরমে, পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র-ইরান