• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজারের বেশি শিশু।
 
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
 
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ১ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৪ শিশু।
 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ গেছে ৭৫ শিশুর এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু।
 
এদিকে একই সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৭ হাজার ৮৪৬ শিশু।
 
ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউমোনিয়ায় বছরে মারা যায় ২৪ হাজার শিশু
হামে মৃত্যুর হার ০.৮ শতাংশ নিউমোনিয়ায় বছরে মারা যায় ২৪ হাজার শিশু
হামে আক্রান্ত যমজ শিশুকে প্রধানমন্ত্রীর সহায়তা
হামে আক্রান্ত যমজ শিশুকে প্রধানমন্ত্রীর সহায়তা
২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫১৮
২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৫১৮