• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ২০ চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন আদালতে যাননি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ ঢাকাকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিয়ম গভমেন্ট রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মে ২০২৬, ০৪:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়ায় রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে মস্কোর কাছে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শাফাক নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তারা দেশজুড়ে ইউক্রেনের ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কোসহ বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন আটকানো হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, খিমকি এলাকায় একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। এছাড়া মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে আরও দুজন মারা যান। হামলায় কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি হয়েছিল। তবে সেটি শেষ হওয়ার পর আবারও দুই দেশের হামলা বেড়ে গেছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়া ২০০টির বেশি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনে অন্তত ২৩৮ জন বেসামরিক মানুষ নিহত এবং ১ হাজার ৪০৪ জন আহত হয়েছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক
যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
শান্তি চুক্তি না হলে ইরানের খারাপ সময় আসছে: ট্রাম্প
শান্তি চুক্তি না হলে ইরানের খারাপ সময় আসছে: ট্রাম্প