• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী ইশতেহার অনুযায়ী পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ইসরায়েলে ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১৯ হামলা ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ২০ চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন আদালতে যাননি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৪:২৪ পি.এম.
প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : ভিওডি বাংলা

দেশের টেলিযোগাযোগ খাতের বিকাশে নীতিগত সহায়তা ও দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা শুধু একটি সেবা খাত নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

রোববার (১৭ মে) রাজধানীর আগারগাঁ বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, বর্তমানে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় টেলিযোগাযোগ খাতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় কোম্পানিগুলোর বিকাশ এবং বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হলেও টেলিকম সাবস্ক্রাইবারের দিক থেকে দেশটি ২০তম অবস্থানে রয়েছে। তবে সেবার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি মন্তব্য করেন।

এ অবস্থায় কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টারা যথাযথ ভূমিকা রাখবেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশীয় টেলিকম শিল্পকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর