• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালবাগে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ১০:৪৫ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি দিদার হোসেন (৫২)’কে রাজধানীর লালবাগ থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে।  দিদার হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নন্দনসার গ্রামে আবু মিয়া ছেলে।

র‌্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ মে) রাত ৭ টার দিকে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।  ঢাকার ডেমরা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত দিদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহ আলী মাজারে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
শাহ আলী মাজারে হামলার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা
নীরব অর্থনৈতিক সংকট রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা
মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের
মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের