• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ইবির ৩ সাংবাদিকের সাক্ষাৎ

ইবি প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৯:০০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল তিন সাংবাদিক সংগঠন।

শনিবার (১৬ মে) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। এছাড়াও তিন সাংবাদিক সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকগণ নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে প্রশাসনিক বিভিন্ন জটিলতা, হলগুলোর দূরবস্থা, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের নিরাপত্তায় জাবি প্রশাসনের ১৪ দফা সিদ্ধান্ত
শিক্ষার্থীদের নিরাপত্তায় জাবি প্রশাসনের ১৪ দফা সিদ্ধান্ত
ঢাবিতে হাইপারটেনশন সচেতনতায় দৌড় প্রতিযোগিতা
ঢাবিতে হাইপারটেনশন সচেতনতায় দৌড় প্রতিযোগিতা
ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই
ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই