• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফেরার ইঙ্গিত ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর কারণ জানাল ওমান পুলিশ দুর্নীতি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপি ব্যর্থ: জামায়াত আমির

বিচারের দাবিতে জাবি প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

জাবি প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ০৬:৪৯ পি.এম.
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন শেষে প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে শুক্রবার দিবাগত রাতে প্রক্টরের পদত্যাগ দাবিতে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি জানান।

এদিন রাতে টারজান চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান নেন ও বিক্ষোভ দেখান।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
বছরে ৫ হাজার টাকার উপবৃত্তি দেবে সরকার
বছরে ৫ হাজার টাকার উপবৃত্তি দেবে সরকার
জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল