• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাবিতে হাইপারটেনশন সচেতনতায় দৌড় প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৮:০১ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়। ছবি : সংগৃহীত

‘নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপ প্রতিরোধ করুন’-এই বার্তা ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা ‘ওলমেডিপ হাইপারটেনশন অ্যাওয়ারনেস রান (এইচএআর) ২০২৬’।

শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ কর্মসূচির সূচনা হয়। লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) যৌথভাবে এ আয়োজন করে।

প্রতিযোগিতায় দুই কিলোমিটার ও পাঁচ কিলোমিটার-এই দুই বিভাগে চার শতাধিক প্রতিযোগী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং ভাস্কুলার সার্জন অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল।

এছাড়া লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, দেশে উচ্চ রক্তচাপের ঝুঁকি দিন দিন বাড়ছে। অনেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করায় দীর্ঘদিন এ রোগ সম্পর্কে অজানাই থেকে যান। ফলে হৃদরোগ, স্ট্রোকসহ নানা জটিলতা তৈরি হচ্ছে। তাই সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও রক্তচাপ পরীক্ষার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

দৌড় শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ই-সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি লটারির মাধ্যমে কয়েকজন অংশগ্রহণকারীকে স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট বিশেষ উপহার দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা
  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ
মধ্যরাতে ঢাবির হলে ছাত্রীদের বিক্ষোভ
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন
পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৫ চেয়ারম্যান ও ৭ ডিন