• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৬:৩২ এ.এম.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ মে) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে। কমিটির অন্য সদস্যরা হলেন— ড. নাহিদ আখতার, মো. জাকির হোসেন, ড. নাসরীন সুলতানা, ড. মো. কামরুজ্জামান, মো. জহির রায়হান এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।

এ ঘটনায় বুধবার অজ্ঞাত এক যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কুরুচিপূর্ণ মন্তব্য: রাকসু জিএসকে সতর্ক করলেন ভিপি
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে জাবিতে সংঘর্ষ, বহিষ্কার ১
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা