• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৩৪ আটকের মধ্যে ৮৮ বাংলাদেশি

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার দুইটি রাজ্যে একযোগে বড় পরিসরের বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৮৮ জন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) কেদাহ ও জোহর রাজ্যে পরিচালিত এই অভিযানে মোট ১৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। 

অভিযানটি কেদাহ রাজ্যের কুলিম ও কোটা সেতার এলাকা এবং জোহর রাজ্যের মুয়ার জেলায় পরিচালিত হয়। গোপন তথ্য এবং স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

কেদাহ ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযানে ২৩ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। একাধিক স্থানে একযোগে তল্লাশি চালানো হয়, যেখানে মোট ১২০ জন স্থানীয় ও বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়।

এর মধ্যে ৯১ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৭১ জন বাংলাদেশি পুরুষ এবং একজন বাংলাদেশি নারী। এছাড়া ছয়জন থাই পুরুষ ও চারজন থাই নারী, তিনজন চীনা পুরুষ, চারজন পাকিস্তানি পুরুষ এবং দুইজন ইন্দোনেশীয় পুরুষও রয়েছেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৫৭ বছরের মধ্যে। তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য দুইটি সাক্ষী সমনের নোটিশও জারি করা হয়েছে।

অন্যদিকে, জোহর রাজ্যের মুয়ার জেলায় ছয়টি আসবাবপত্র কারখানা এবং শ্রমিকদের আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ৪৩ জন বিদেশি নাগরিককে আটক করে ইমিগ্রেশন বিভাগ।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, মুয়ার, সেগামাত এবং বাতু পাহাত শাখার সমন্বয়ে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় কিছু শ্রমিক পালানোর চেষ্টা করেন এবং কারখানার ভেতরে লুকিয়ে পড়েন। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিলে তারা আর পালাতে পারেননি।

জোহর রাজ্যে আটক ৪৩ জনের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ, আটজন মিয়ানমারের পুরুষ, আটজন নেপালি পুরুষ, পাঁচজন চীনা পুরুষ এবং তিনজন ইন্দোনেশীয় নারী। এছাড়া একজন বাংলাদেশি কিশোরী, একজন ইন্দোনেশীয় কিশোরী এবং একজন মিয়ানমারের নারীও আটক হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির হাসান মৃধা
কাতারে নতুন অভিবাসন ও ভিসা নিয়মে গ্রেস পিরিয়ড কমিয়ে জরিমানা বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
আকামা ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়