• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৩:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের লোকসংস্কৃতি, শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১৬ মে) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকিরের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “লোকমান হোসেন ফকির শুধু একজন শিল্পী নন, তিনি দেশের লোকসংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তার গান ও সৃষ্টিকর্ম আজও মানুষের হৃদয়ে স্থান করে আছে।”

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে ‘চরিত্রহীন’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য লোকমান হোসেন ফকির রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তার পরিবেশিত লোকগান আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, “মানুষ একদিন পৃথিবী থেকে চলে যায়, কিন্তু যারা দেশ ও সংস্কৃতির জন্য কাজ করে যান, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন।”

তিনি বলেন, দেশের গ্রামগঞ্জে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “লোকমান হোসেন ফকির কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি ছিলেন সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তার জীবন ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব বক্তব্য দেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী
বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী
দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী
দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী
কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়বে, জানালেন প্রধানমন্ত্রী
কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়বে, জানালেন প্রধানমন্ত্রী