• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনীতে মাদকবিরোধী অভিযানে আটক ২

ফেনী প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ১১:৪১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদকবিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবাহী বাসযোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে গাঁজা বহন করছে।

শনিবার (১৫ মে) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে এ তথ্যের ভিত্তিতে গত ফেনী সদর থানাধীন লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল।

চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ (২৩), পিতা আমির হোসেন, সাং থানার পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি এবং লাকী আক্তার (৩৩), পিতা কোরবান আলী, গ্রাম সুধীর মেম্বার পাড়া, বোয়াখালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি।

পরে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এ. আর. এম. মোজাফ্ফর হোসেন, সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাব-৭, 

ভিওডি বাংলা/জহির আদনান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
বরুড়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মঞ্চ প্রস্তুতি শেষ
বরুড়ায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মঞ্চ প্রস্তুতি শেষ