বন্ধুর হাতে বন্ধু খুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সিয়াম আহমদ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া বহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের কয়েছ আহমদের ছেলে এবং অভিযুক্ত তামিম আহমদ (১৪) একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত সিয়াম ও তামিম একে অপরের বন্ধু। ঘটনার সময় আম খাওয়াকে কেন্দ্র তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তামিম হাতে থাকা ছুরি দিয়ে সিয়ামের বুকে আঘাত করলে সে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুল হক খান বলেন, আঘাতটি গুরুতর। একদম হৃদযন্ত্রে গিয়ে লাগেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সিয়ামকে ছুরিকাঘাত করে তামিম। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশ অভিযানে নেমেছে।
ভিওডি বাংলা/বিন্দু







