• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট

২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৩৪৩ জন

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪৩ জনসহ মোট এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদরদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৭৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় এলাকার আধিপত্যের ইঙ্গিত, বললেন ডিবি প্রধান
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় এলাকার আধিপত্যের ইঙ্গিত, বললেন ডিবি প্রধান