• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫০০ পাউরুটি দিয়ে তৈরি গাউন, ভাইরাল তারকা

বিনোদন ডেস্ক    ১১ মে ২০২৬, ১০:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসর বসেছিল নাইজেরিয়ার লাগোসে। জমকালো পোশাক আর ব্যতিক্রমী সাজে ভরা এই আয়োজনে এবার সবার নজর কেড়েছেন এক রিয়েলিটি টিভি তারকা, যার গাউন তৈরি করা হয়েছিল শত শত পাউরুটি দিয়ে।

তিনি এমন একটি পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন, যা তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৫০০টিরও বেশি আসল পাউরুটি। বিশাল আকৃতির এই গাউন বহন করতে তাকে সহায়তা করেন কয়েকজন সহকারী। এমনকি তার সঙ্গে থাকা পরিচারিকাদের হাতেও ছিল রুটিভর্তি থালা।

ব্যতিক্রমী এই সাজ নিয়ে সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা হয়েছে, তেমনি খাবারের অপচয়ের অভিযোগ তুলে সমালোচনাও করেছেন অনেকে। তবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্সি আটাং জানান, কেবল চমক সৃষ্টি নয়, নিজের রুটি তৈরির ব্যবসার প্রচারের উদ্দেশ্যেই তিনি এমন পোশাক বেছে নিয়েছেন।

পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব বা ব্যবসার পরিচয় তুলে ধরার একটি নতুন ধারা তৈরি করাই ছিল তার লক্ষ্য।

সামাজিক মাধ্যমে কেউ এটিকে দারুণ বিপণন কৌশল হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ একে খাবারের অপচয় বলে সমালোচনা করেছেন। তবে বিতর্কের মধ্যেও এএমভিসিএর এবারের আয়োজন আবারও প্রমাণ করেছে, আফ্রিকার ফ্যাশন জগৎ কতটা সাহসী ও সৃজনশীল।

লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে আয়োজিত এই অনুষ্ঠানে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল অঙ্গনের সেরাদের সম্মাননা জানানো হয়। তবে পুরস্কারের পাশাপাশি রেড কার্পেটের ব্যতিক্রমী ফ্যাশনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

বিশাল গাউন, জমকালো কারুকাজ ও অভিনব নকশায় সাজানো পোশাকে তারকাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান যেন এক শৈল্পিক প্রদর্শনীতে পরিণত হয়।

সূত্র : বিবিসি

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
উদ্ধার হয়নি ববির কোটি টাকার গয়না, গ্রেপ্তার ২
উদ্ধার হয়নি ববির কোটি টাকার গয়না, গ্রেপ্তার ২