‘বিবাহিত পুরুষের প্রেমে জড়াবে না’, প্রভার পরামর্শ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেয়েদের বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।
শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন প্রভা।
ভিডিও বার্তায় তিনি বলেন, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তি বা দাম্পত্য সমস্যার কথা বলে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এসব কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন সম্পর্কে জড়ালে পরে অনুশোচনা হতে পারে।
প্রভা জানান, সম্প্রতি তিনিও এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তি সংসারে সমস্যার কথা বললেও তিনি আগে বৈবাহিক সম্পর্কের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানান। এ সিদ্ধান্তের কারণে তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।
ভিডিওর শেষে প্রভা বলেন, বিবাহিত কোনো পুরুষের সঙ্গে প্রেম তো দূরের কথা, অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতাও এড়িয়ে চলা উচিত।
ভিওডি বাংলা/আ








মন্তব্য