• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিটি ও আইডিয়াল কলেজ

শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব রণক্ষেত্র

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

এ সময় সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।

এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
প্রথমবারের মতো  ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়