• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

   ৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ১ হাজার ৮১৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা ৫টি শিফটে চলবে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা করে। 

এদিকে, অন্যান্য বারের মতো এবারো ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত
প্রাথমিক শিক্ষক নিয়োগে সুখবর, থাকছে যেসব শর্ত