• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উপবৃত্তি কার্যক্রমে সরকারের নতুন নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৭:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

রোববার (৩ মে) ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যার-এ এন্ট্রির কাজ চলছে। তবে বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে অনেক ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর যুক্ত করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায়, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা বা শুধু মা জীবিত, উভয়েই মৃত, অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি দেওয়া যাচ্ছে না—তাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, বাবা-মায়ের মৃত্যুজনিত কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলার নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরও দিতে হবে।

এই তথ্য আগামী ৭ মের মধ্যে পাঠাতে বলা হয়েছে এবং বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
১০৬ বছরে প্রাচ্যের অক্সফোর্ড
ছবি: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. রঞ্জিত পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ছবি: ভিওডি বাংলা
শিক্ষকের বিদায়ে আবেগঘন আয়োজন, টিটিসিতে বিরল দৃষ্টান্ত
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে পাঁচ বছর কারাদণ্ড