• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বই ব্যবসার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৮ মে ২০২৬, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার ৮ মে রাজধানীর বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমি আপনাদের পাশে আছি। আপনাদের পাশে থাকবো। আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যে এলাকায় হয় আমি সে এলাকার নির্বাচিত সংসদ সদস্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।”

ইশরাক হোসেন আরও বলেন, “আপনাদের সুখ-দুঃখ যেকোন সমস্যা আপনারা যখনই আমার কাছে আসবেন বা আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে যাব এবং প্রয়োজন বোধে যেহেতু আমি একজন মন্ত্রী আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে বই পুস্তক এই সমিতি এবং এই ব্যবসার সাথে জড়িত যারা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন শ্রমিকরা রয়েছেন তাদের ওয়েলফেয়ার সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করে যাব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: জাহেদ উর রহমান
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী
চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী
দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার
দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার