• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইলেন আতিফ আসলাম

চ্যাম্পিয়নস ট্রফির থিম সং প্রকাশ

   ৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

চ্যাম্পিয়নস ট্রফির দামামা বাজতে আর ১২ দিন বাকি। তাতে ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। সারা বিশ্বে টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা এখনো তেমন শুরু না হলেও পাকিস্তানে শুরু হয়েছে। সেই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল থিম সং প্রকাশ করে। এবারের টুর্নামেন্টের থিম সংয়ের টাইটেল ‘জিতো বাজি খেল কে’। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে উঠে এসেছে দেশটির ঐতিহ্য আর সংস্কৃতি।

আতিফ আসলামের মতো থিম সংয়ের প্রযোজক ও গীতিকারও পাকিস্তানি। আব্দুল্লাহ সিদ্দিকীর প্রযোজনায় গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ। থিম সংয়ের অংশ হতে পেরে খুশি গায়ক আতিফ আসিলাম। তিনি বলেছেন, ‘আমার খুবই পছন্দের খেলা ক্রিকেট এবং ছোটবেলায় ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখছিলাম।

বাংলাদেশের অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
রোবিনহোর সঙ্গে হাতাহাতি: মুখ খুললেন নেইমার
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
তামিমের বোর্ড সভায় এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের