হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের

টানা দুই আসরের শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল এবার লক্ষ্য হ্যাটট্রিক। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বুধবার (৬ মে) দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
দলের নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার। স্কোয়াডে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও সাগরিকাসহ পরিচিত মুখরা।
এবারের আসরের আয়োজক ভারত। ২৫ মে টুর্নামেন্ট শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন।
এর আগে ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে ৩-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা ঘরে তোলে দলটি। পরের আসরে ২০২৪ সালে আবারও নেপালকে হারিয়ে ২-১ ব্যবধানে শিরোপা ধরে রাখে তারা।
সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বেও খেলেছে। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোও এনে দিয়েছে একাধিক সাফল্য। এবার টানা তৃতীয়বারের মতো সাফ জয়ের লক্ষ্য নিয়েই ভারত যাচ্ছে দলটি।
বাংলাদেশ দল
আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।
ভিওডি বাংলা/আ







