• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ১১:০৯ এ.এম.
রোনালদো ও তার ছেলে। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে রোনালদো জুনিয়রকে নিয়ে মাতামাতি নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে তাকে। 

এবার জানা গেলো নতুন তথ্য, বাবার ক্লাব আল নাসেরের প্রতি তেমন আগ্রহ নেই তার। ইউরোপেই নিজের ক্যারিয়ার গড়তে চায় সে।

কয়েকটি প্রতিবেদনে জানা যায়, ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র সৌদি ক্লাবটির মূল দলে যোগ দেওয়ার সুযোগ আপাতত নিতে চান না। বরং ইউরোপের বড় একাডেমিগুলোতে নিজেকে আরো উন্নত করতে চান তিনি।

মার্কার প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট তার প্রতি আগ্রহ দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং সিপির মতো ক্লাবগুলো।

বিশেষ করে র্স্পোর্টিং সিপির সঙ্গে রয়েছে তার আবেগের সম্পর্ক, কারণ সেখান থেকেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন তার বাবা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোনালদো জুনিয়র ইংল্যান্ড বা মাদ্রিদে ফিরতে আগ্রহী। তবে পরিবার চায়, তাকে যেন অতিরিক্ত মিডিয়া চাপ ও বাবার সঙ্গে তুলনার মধ্যে না পড়তে হয়।

ইতোমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন রোনালদো জুনিয়র। এছাড়া বাবার মতোই জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং আল নাসরের যুব দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল
আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল
গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল যেসব দলের বিশ্বকাপ অভিযান
গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল যেসব দলের বিশ্বকাপ অভিযান