• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিম্ন আদালত দেখভালে ১৩ বিচারপতি, কে কোন বিভাগের দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের নিম্ন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। তিনি দেশের আটটি বিভাগের জন্য আলাদা ১৩টি তদারকি বা পর্যবেক্ষণ কমিটি করে দিয়েছেন, যার নাম দেওয়া হয়েছে ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’।

সম্প্রতি এ কমিটি গঠন করা হয় জানিয়ে শনিবার (২ মে) সুপ্রীম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ১৩টি কমিটির জন্য হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ—প্রতি কমিটির জন্য আলাদা একজন বিচারপতি রয়েছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত আদালতগুলো দেখভাল করবেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

কে কোন বিভাগ মনিটরিং করবেন:

বরিশাল বিভাগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জেবিএম হাসান, খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল, ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল, রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম এবং সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তী সময়ে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়। গত বছরের এপ্রিলে সেটি পুনর্গঠন করা হয়। আর বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর ওই কমিটিকে আবার পুনর্গঠন করা হলো।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন
দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট
দুই মামলায় আইভীকে জামিন দিল হাইকোর্ট
কামরুল-মেননের অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
মানবতাবিরোধী অপরাধ কামরুল-মেননের অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ