• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিস্ফোরক মামলায় জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় তিন কোটি টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সালাউদ্দিন আহমেদ। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহীদুজ্জামান।

শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরআগে গত বছরের ২ নভেম্বর পল্টন থানা এলাকায় এস এ পরিবহনের হেড অফিস প্রাঙ্গণে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে দুই কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

ওই ঘটনায় ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই ইশতিয়াক আহমেদ পরদিন পল্টন মডেল থানায় এ মামলা দায়ের করেন। সেখানে সালাউদ্দিন আহমেদকেও আসামি করা হয়।

তিনি গত ৬ মে এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হতে চলায় মঙ্গলবার তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

ভিওডি বাংলা/আরআই/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না