• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিল নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে এ রিট দায়ের করেন।

রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং মোহাম্মদ হোসেন লিপু।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৪ নম্বর অনুচ্ছেদের (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাঠগড়ায় বিমর্ষ ইনু, হাত ধরতে নিষেধ করলেন পুলিশকে
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড