• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

বিরোধী দলের সদস্যরা জানেন না কোন বিধিতে কী বলতে হয় : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ পি.এম.
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম: ছবি: সংগৃহীত

বিরোধী দলকে রাজনীতি শেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সংসদীয় আচরণ ও রাজনৈতিক জ্ঞানের ঘাটতির কারণে বিরোধী দলের সদস্যরা প্রায়ই বিভ্রান্তি সৃষ্টি করছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিভ্রান্তি ছড়িয়ে কোনো রাজনৈতিক লাভ হবে না।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিরোধী দলের অনেক সদস্যই সংসদের বিধি-বিধান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। কোন বিষয়ে কীভাবে বক্তব্য দিতে হয়, সে বিষয়েও তারা অনেক সময় স্পষ্ট নন। এ পরিস্থিতি উন্নয়নে বিরোধী দলের সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা যেতে পারে বলে তিনি মত দেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মশালার তত্ত্বাবধান করলে তা আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি। 

শেখ রবিউল আলম বিরোধী রাজনৈতিক শিবিরের কঠোর সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা একটি রাজনৈতিক দলের মধ্যে হতাশা কাজ করছে। তাঁর ভাষায়, যেসব দল অতীতে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসতে পারেনি, তাদের রাজনৈতিক অবস্থান স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ।

তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করে কোনো সুফল পাওয়া যায় না। সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জনগণ নির্বাচনের মাধ্যমে স্পষ্ট রায় দিয়েছে এবং তা রাজনৈতিক বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে।

মন্ত্রী নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকের সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক আন্দোলনের সময় তিনি একাধিক মামলা, কারাবরণ এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার এই পথ সহজ ছিল না; বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তাই কোনো ধরনের ষড়যন্ত্র বা বিভ্রান্তি সৃষ্টি করে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই।

বক্তব্যের শেষাংশে তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, জনসমর্থনের বাস্তবতা উপলব্ধি করে গঠনমূলক রাজনীতির পথে আসা উচিত। অন্যথায় রাজনৈতিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হয়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি।

ভিওডি বাংলা/আরকেএইচ/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় পরিবেশ নষ্ট হচ্ছে: সেতুমন্ত্রী